১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

প্রতিদিনের ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সেনার মৃত্যু হয়েছে।এ মুহূর্ত এ রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ, গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।”রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, “এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি, আমি বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়