১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে ১১০৯টি আসনের বিপরীতে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। প্রথম দিন সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন। অপরদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী। পরবর্তী দিন, ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বেলা ১১.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী। এদিন বিকেল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পরীক্ষা কেন্দ্র গুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়