১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি

দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১টায় শুরুতে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন, সুমন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, শহিদুল ইসলাম, আব্দুল হাবিব মন্টু, বিএনপি নেতা নজরুল ইসলাম, মুজাহিদ বিন ফিরোজ প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়