১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে কালবের সাধারণ সভা

মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ১৮ তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কালবের উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কালবের ’গ’ অঞ্চলের ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবয় কর্মকর্তা নাসিমা খাতুন ও কালবের যশোর জেলা শাখার প্রোগ্রাম অফিসার পীযুষ কান্তি সরকার। কালব’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল উদ্দীনের পরিচালনার অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর কালব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মান্নান, মনিরামপুর উপজেলা কালব’র চেয়ারম্যান আশফাকুজ্জামান, পাঁজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা, আবু হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়