২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে ঘেরে বিষ প্রয়োগে মাছের ক্ষতি

মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুর ভোগতী গ্রামে দোবিলে আব্দুল করিমের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ বিষ প্রয়োগের ফলে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে আব্দুল করিমের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। ঘেরের মালিক আব্দুল করিমের ছেলে রায়হান বলেন আমাদের ঘেরে বিভিন্ন প্রকারের মাছ ছিল। তার ভিতরে রুই-পাবদা-কাতলা-তেলাপিয়া সহ অন্যান্য মাছ। এ ঘেরে ৬০/৭০ মন মাছ ছিল। বিষ প্রয়োগের এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান রায়হান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়