১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাপানের পারমাণবিক পরিকল্পনার বিরোধিতা করল উত্তর কোরিয়া

প্রতিদিনের ডেস্ক
উত্তর কোরিয়া জানিয়েছে, জাপানের পারমাণবিক অস্ত্র রাখার ইচ্ছা পুরোপুরি দমন করা উচিত। রবিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য প্রকাশ করে। কেসিএনএর প্রতিবেদনে উত্তর কোরিয়ার এক পররাষ্ট্রনীতি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাপান তাদের তিনটি অ-পারমাণবিক নীতি পর্যালোচনার কথা বলে পারমাণবিক অস্ত্র রাখার ইঙ্গিত দিচ্ছে। সংবাদমাধ্যমটি আরো জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার পর থেকেই জাপান এ ধরনের মন্তব্য শুরু করেছে। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছেন। ওই সময় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত এক শীর্ষ বৈঠকে যোগ দিতে দেশটি সফর করেন।-সূত্র: রয়টার্স

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়