২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামান

উৎপল মণ্ডল,শ্যামনগর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। রবিবার (২১ ডিসেম্বর) তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনিরুজ্জামান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি সাতক্ষীরা-৪ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।দলীয় নেতাকর্মীরা জানান, ড. মোঃ মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়