২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ঘের ব্যবসায়ী লাশ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার লক্ষীপুর ও আমডাঙ্গা গ্রামের সড়কের পাশ থেকে এক ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। নিহত ঐ ব্যক্তির নাম নাম সিরাজুল ইসলাম সরদার (৫৫)। সে যশোর সদর উপজেলার মাইদি গ্রামের মৃত মুনতাজ সরদারের ছেলে । তিনি পেশায় এক জন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। ২০ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার ২ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার একটি ঘেরের পাশের রাস্তার উপর তার মৃতদেহ দেখে স্থানীয় জনসাধারণ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম সরদার শ্বাসকষ্টের রোগী ছিলেন। সে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা নওয়াপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ও আমডাঙ্গা গ্রামের রাস্তার পাশ থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ বেডে পাঠান হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়