১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এলডিসি উত্তরণের আগে ঢাকায় বসছে বাণিজ্য-বিনিয়োগ সম্মেলন

প্রতিদিনের ডেস্ক:
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০২৬’। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন কৌশল নির্ধারণে আগামী ১৩ জুন সম্মেলনটি হবে।এ আয়োজন কেন্দ্র করে রোববার (২৪ মে) উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের প্রস্তুতি, অংশগ্রহণকারী ও আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেভিগেটিং রিস্কস- আনলকিং রেজিলিয়েন্স’।সোমবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এক দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। প্রায় ৩৫০ প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা রয়েছে।সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, মূলধন সংগ্রহ, বাজার প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প, খেলাধুলাসহ বিভিন্ন খাতে আলোচনা হবে।নীতিনির্ধারকদের মতে, ২০২৬ সালের নভেম্বরে এলডিসি উত্তরণের আগে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়