১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

২ আসনের সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণ অধিকার পরিষদ

প্রতিদিনের ডেস্ক:
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আজ সোমবার জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানায় দলটি।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দুই সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। বরং এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায়।তিনি জানান, আজকে সভায় দলের নির্বাহী কমিটি, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। তিনি আরো জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে।এর আগে গতকাল রবিবার বিএনপির সঙ্গে সভা করে গণ অধিকার পরিষদ। সেখানে বিএনপির কাছে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয় দলটি। সভায় দুটি আসনে সমঝোতার সিদ্ধান্ত জানায় বিএনপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়