৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয়, আরো যা বললেন প্রেসসচিব

প্রতিদিনের ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইন প্রণেতার পাঠানো চিঠি নিয়ে সরকার অবগত নয়।’ বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।প্রেসসচিব জানান, সরকার ৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয়। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাদ দিয়েছে। সে জন্য এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।জানা যায়, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।এতে বলা হয়, বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমন সময় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে সক্রিয় ভূমিকা নেবে অন্তর্বর্তী সরকার।চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। এর পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে প্রায় ১,৪০০ জন।চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ব্যক্তিভিত্তিক জবাবদিহি ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়