১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ডেভিল হান্ট অভিযানে আরও তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে কোতোয়ালি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আটককৃতরা হলেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভুট্টো, লেবুতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বাবলু এবং চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু। পুলিশ জানায়, বৃহস্পতিবার (রাত) তাদের আটক করা হয়। পরে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ জানান, আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে সংঘটিত নাশকতার ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়