কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে নব-নির্বাচিত ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো: ইকবাল জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তপু, কালিগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মনোয়ারুল ইসলাম মদিনা, ইসলাম উপদেষ্টা শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত ঠিকাদার কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল হোসেন ও যুগ্ম সম্পাদক আজমল হোসেন।

