ঝিনাইদহ সংবাদদাতা
রবিবার বেলা ১১ টায় ঝিনাইদহ অংকুরের মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। আরো উপস্থিত ছিলেন অংকুর নাট্য একাডেমীর সভাপতি আহসান হাবিব রনক,দাতা সদস্য ও সিও নির্বাহী পরিচালক সামসুল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, মোহাম্মদ নজরুল ইসলাম আজীবন সদস্য অংকুর নাট্য একাডেমি, মীর আব্দুল মান্নান নাট্য সম্পাদক অংকুর নাট্য একাডেমি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজকের কর্মসূচিতে ৫০ জন সীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়।

