১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিদিনের ডেস্ক:
ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের দেখা হয়।সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যমটি আরও জানায়, সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান। জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে করে তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়ার সময় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং হাজার হাজার নিরাপত্তাকর্মী রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।পাকিস্তানের সাদিক এবং ভারতের জয়শঙ্করসহ বিশ্বনেতারাও তার জানাজা-আয়োজনে যোগ দিতে ঢাকায় আসেন।২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারত একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়