২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় কীটনাশক সেবনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় আর্থিক দেনার চাপে কীটনাশক পান করা এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ইলিয়াস হোসেন (৫০) তিনি বাঘারপাড়া উপজেলার কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১টার দিকে ইলিয়াস হোসেন বাড়ির পাশের একটি মাঠে কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে তিনি মারা যান।. ইলিয়াস হোসেন মৃত আমজাদ আলী বিশ্বাসের ছেলে। মৃত্যুর পর তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়