২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশের পেস বোলিং কোচ টেইটের পদত্যাগ, দায়িত্বে তালহা

প্রতিদিনের ডেস্ক:
চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। কিন্তু ডাগআউটে পেস বোলিং কোচ শন টেইটকে পাচ্ছে না বাংলাদেশ।অস্ট্রেলিয়ার সাবেক পেসারের অনুপস্থিতিতে তাই ঘরের ছেলে তালহা জুবায়েরকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে এইচপির হয়ে কাজ করছেন জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ১৩ ম্যাচ খেলা এই পেসার।তাতে টেইটের অনুপস্থিতি গুঞ্জনকেই সত্যি করল। কেননা কিছুদিন ধরেই বাতাসে গুঞ্জন বাংলাদেশ দলের কোচের পদ ছাড়ছেন তিনি।
আজ ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। টেইট বলেছেন, ‘হ্যা, আমি পদত্যাগ করেছি।’বিসিবির সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল টেইটের। বিসিবির সঙ্গে কাজ না করার বিষয়ে পারিবারিক কারণ দেখালেও শোনা যাচ্ছে ভারতে কাজ করতে আগ্রহী টেইট।ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিংয়ে যুক্ত হতে নাকি ইতিমধ্যে সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তাতে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়া টেইটের শেষ অ্যাসাইমেন্ট হয়ে থাকল পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ। বিশ্বকাপ চলাকালীন সময় সীমিত সংস্করণ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল। আগামী ৯ জুন ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে অস্ট্রেলিয়া। বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে। বিপরীতে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। বাকি ম্যাচ ১৯ ও ২১ জুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়