১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মধ্যরাতে হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ঝাউচর সিয়াম স্কুলের গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিপন হাজারীবাগ বড় মসজিদ এলাকার মো. শাহ আলমের সন্তান।এসআই সুমন চন্দ্র শীল বলেন, রাতে খবর পেয়ে হাজারীবাগের ঝাউচর সিয়াম স্কুলের গলিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। কে বা কারা তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে, তা জানা যায়নি।তিনি আরও বলেন, তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বাম হাতের কবজি, কনুই আঙুল ও তার পাশের আঙুল ওপরের অংশ এবং ডান পায়ের হাঁটুতে ধারালো কোপ রয়েছে।এসআই বলেন, এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়