১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেশের গন্ডি ছাপিয়ে গেছে : ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদ

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোর-৫, মণিরামপুর আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা দেশের গন্ডি ছাপিয়ে গেছে। তিনি আপোষহীন নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। তাঁর নামাজে জানাযা’য় লাখ লাখ নানা শ্রেনি-পেশার মানুষের উপস্থিতি সেই জনপ্রিয়তা প্রমান করে। হামলা-মামলা ও বিভিন্ন ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে দেশের মানুষকে গনতন্ত্রের পথে সামিল করতে কাজ করে গেছেন।  মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত মণিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলা যুবদলের সভাপতি মোতাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহভাপতি মুফতি রেজাউল করিম, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, এ্যাড. মুজিবুর রহমান, মোতালেব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস। পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতি হুসাইন আহমাদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়