মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের সরকারি উচ্চ মাধ্যমিক পাইলট বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস প্রমূখ। এ সময় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

