৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

প্রতিদিনের ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার পর তাকে গ্রেফতারের উদ্যোগে বাধা দেওয়াসহ একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে। এই রায়টি ইউন সুক ইয়লের বিরুদ্ধে দায়ের হওয়া মার্শাল ল–সংক্রান্ত ফৌজদারি মামলাগুলোর মধ্যে প্রথম রায়।তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়