১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

এন‌ডিএ‌ফ য‌শোর জেলা কমিটির সা‌বেক সভাপ‌তির হকের মৃত‌্যুবার্ষিকী‌ পা‌লিত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতা‌ন্ত্রিক ফ্রন্ট য‌শোর জেলা কমিটির সা‌বেক সভাপ‌তি জন‌নেতা আবদুল হক-এর ৪র্থ মৃত‌্যুবার্ষিকী‌তে আজ ২৩ জানুয়া‌রি ২০২৫ শুক্রবার সকাল ১০টায় প্রয়া‌তের সমা‌ধি‌তে শ্রদ্ধাঞ্জ‌লি অর্পন, নিরবতা পালন, শপথ পাঠ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপ‌স্থিত থা‌কেন জেলা সহ-সভাপতি সমীরণ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, প্রচার সম্পাদক কামরুজ্জামান রা‌জেস, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক এড. আহাদ আলী লস্কর, কৃষক সংগ্রাম সমিতির জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার ও সহ-সভপতি আবুল কাশেম মুন্সি, জাতীয় ছাত্রদলের জেলা আহবায়ক বিশ্বজিৎ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন ও সহ-সাধারণ সম্পাদক সেজুতি শাকিলা ও প্রয়া‌তের ভইপো জামিল রাজ্জাক সুইট প্রমুখ। সংক্ষিপ্ত স্মরণসভায় নেতৃবৃন্দ ব‌লেন, প্রচ‌লিত ব‌্যবস্থায় এক সাম্রাজ‌্যবা‌দের প‌রিব‌র্তে আ‌রেক সাম্রাজ‌্যবাদ নয়, এক দালা‌লের প‌রিব‌র্তে আ‌রেক দালাল নয় সাম্রাজ‌্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁ‌জি বি‌রোধী শ্রমিক-কৃষক-জনগ‌ণের রাষ্ট্র, সরকার ও সং‌বিধান প্রতিষ্ঠা ছাড়া মু‌ক্তি নাই। তাই সাম্রাজ‌্যবা‌দের দালাল স্বৈরাচারী শেখ হা‌সিনার পতন ও পলায়‌নের পর মা‌র্কিন সাম্রাজ‌্যবা‌দের আরও বিশ্বস্ত দালাল ড. ইউনু‌সের অন্তর্বর্তীকালীন সরকারের অগণতা‌ন্ত্রিক ও গণ‌বি‌রোধী পদ‌ক্ষে‌পের বিরু‌দ্ধে ঐক‌্যবদ্ধ সংগ্রাম গ‌ড়ে তোলার আহ্বান জানা‌নো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়