১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শার উলাশী ইউনিয়নে ধানের শীষের লিফলেট বিতরন

আনিছুর রহমান, বেনাপোল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শার্শার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীেের প্রার্থী নুরুজ্জামান লিটনের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ শে জানুয়ারী ২০২৬) দুপুর আড়াই টার সময় উলাশী ইউনিয়ন এর পানবুড়ি গ্রামে লিফলেট বিতরণ ও বিকাল সাড়ে ৪ টার সময় রামপুর গ্রামে,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়। উলাশী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ খোকন, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বদি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়