১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ২

শিকাদর ছাইদুল ইসলাম,কচুয়া
বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। বর্তমানে আহত ২ জন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে জানা যায়,কৃষি জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে গত ২০ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় উপজেলার ধোপাখালী ইউনিয়নের শিরোখালী এলাকায় শীতল সাহা (৭৫) ও আকাশ সাহা (১৮) এর ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তারা শরীরের বিভিন্ন জায়গা সহ মাথায় গুরুতর আঘাত পায়। বর্তমানে উপজেলা (স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী শিক্ষক চিত্তরঞ্জন সাহার বাড়িতে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার শ্রীদাম সাহা (১৮), সাগর সাহা (২৩), বিষ্ণুপদ সাহা,কৃপা সাহা সহ বেশ কয়েকজন তাদের উপর চরাও হয় এবং হামলা চালায়। ভুক্তভোগীরা ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার কামনা করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে কিছুটা সুস্থ্য হলে থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়