শিকাদর ছাইদুল ইসলাম, কচুয়া
শ্রী গীতা শিক্ষা বিদ্যাপীঠের আয়োজনে উপজেলা মন্দির কমপ্লেক্সএ সনাতন সম্প্রদায়ের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শ্রী শ্রী নারায়ণ চন্দ্র বাওয়ালীর সভাপতিত্বে এদিন বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন উপজেলা মন্দির কমপ্লেক্স এর পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আগত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মন্দিরে সকাল ১০.৩১ মিনিটে স্বস্তিবাচন ও সংকল্প শুরু হয়। পরবর্তীতে অঞ্জলি প্রসাদ বিতরণ হয় এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও প্রতিমা নিরঞ্জন এর মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে। এছাড়াও কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ব্যাক্তি উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন জায়গায় শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।

