সাতক্ষীরা প্রতিনিধি
সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কলারোয়ায় মিনি স্টেডিয়াম স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেরালাকাতা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং কৃষি ভাতা দেয়া হবে। জনসভায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা রাজু প্রমুখ।

