২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই : নুরুজ্জামান লিটন

আনিছুর রহমান, বেনাপোল
জাতির ক্রান্তিলগ্নে বার বার বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) এদেশের জনগনের পাশে দাঁড়িয়েছে। যারা বার বার গনতন্ত্র হরন করেছে বিএনপি আবার সেই গনতন্ত্র পুনরুদ্ধার করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া বিএনপি সব সময় মানুষের পাশে থাকে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমাদের গনতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য তিনি সকল অন্যায় অত্যাচার সহ্য করেও মানুষের পাশে থেকেছেন তার শেষ নিশ্বাস থাকা পর্যন্ত। আমরা চাই স্বাধীন সর্বোভৌম বাংলাদেশের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। একসাথে মিলে মিশে থাকুক। ডিহি ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় এসব কথা বলেন শার্শা -১ আসন এর ধানের শীষ প্রতীকের মনোনিত প্রার্থী নুরুজ্জামান লিটন। সোমবার (২৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় শার্শার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান এর সভাপতিত্বে নুরুজ্জামান লিটন বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ যদি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না দিত তাহলে হয়ত আমরা আজ মুক্ত আকাশ মুক্ত বাতাস এবং লাল সবুজের পতাকা পেতাম না। আজ আমরা দখলদার হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছি শুধু মাত্র বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কারনে। আমাদের সময় এসেছে জনগনের অধিকার ফিরিয়ে দিতে ও গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগনই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পদাক মোস্তফা কামাল মিন্টু, সংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়