২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নিষ্ঠুর প্রতিশোধ, সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইডস ঢুকিয়ে দিলেন নারী!

প্রতিদিনের ডেস্ক:
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। সেখানে প্রতিশোধ নিতে ও হিংসার বশবর্তী হয়ে সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি (এইডস) ঢুকিয়ে দিয়েছেন এক নারী।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেম ভেঙে যাওয়ার পর সাবেক প্রেমিক বিয়ে করেছেন অন্য একজনকে। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না অভিযুক্ত নারী। এর জেরেই ওই প্রেমিকের স্ত্রী, যিনি একজন চিকিৎসক, তার শরীরে জোরপূর্বক এইচআইভি সংক্রমিত ইনজেকশন ঢুকিয়ে দেন ক্ষুব্ধ প্রেমিকা।এ ঘটনায় অভিযুক্ত নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুর্নুলের বাসিন্দা ৩৪ বছর বয়সী বি বয়া বসুন্ধরা, আদোনির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ৪০ বছর বয়সী নার্স কঙ্গি জ্যোতি এবং তার দুই সন্তান, যাদের বয়স বিশের কোঠায়। তাদের গত শনিবার গ্রেফতার করা হয়।পুলিশের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনজনের সঙ্গে ষড়যন্ত্র করে এবং একটি ভুয়া সড়ক দুর্ঘটনা সাজিয়ে বসুন্ধরা এক চিকিৎসকের শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করান। ওই চিকিৎসক তার সাবেক প্রেমিকের স্ত্রী।পুলিশ জানায়, অভিযুক্তরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এইচআইভি-সংক্রমিত রক্তের নমুনা সংগ্রহ করেন। তারা দাবি করেছিলেন, গবেষণার জন্য এই নমুনা প্রয়োজন।তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা ওই সংক্রমিত রক্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং পরে সেই রক্তই ইনজেকশনের মাধ্যমে ভুক্তভোগীর শরীরে প্রবেশ করান।পুলিশের দাবি, সাবেক প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় বসুন্ধরা তা মেনে নিতে পারেননি। দম্পতিকে আলাদা করার উদ্দেশ্যেই তিনি এই পরিকল্পনা করেন এবং পরিকল্পিত সড়ক দুর্ঘটনার পর সাহায্যের ভান করে ওই চিকিৎসকের শরীরে এইচআইভি ইনজেকশন দেন।পুলিশের তথ্যমতে, ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি স্থানীয় সময় দুপুর আনুমানিক আড়াইটার দিকে। ভুক্তভোগী চিকিৎসক কুর্নুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। দুপুরের খাবারের জন্য দায়িত্ব শেষে স্কুটারে করে বাড়ি ফেরার সময় ভিনায়ক ঘাটের কাছে কেসি ক্যানালের পাশে দুই মোটরসাইকেল আরোহী ইচ্ছা করে তার স্কুটারে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে আহত হন। তখন অভিযুক্তরা সাহায্যের অজুহাতে তার কাছে এগিয়ে আসে বলে পুলিশ জানায়।পুলিশের ভাষ্য, অটোতে তোলার চেষ্টা করার সময় বসুন্ধরা তার শরীরে এইচআইভি ইনজেকশন প্রয়োগ করেন। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ভুক্তভোগীর স্বামী নিজেও একজন চিকিৎসক। তিনি ঘটনার পরদিন কুর্নুল থ্রি টাউন থানায় অভিযোগ দায়ের করেন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়