নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ‘ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি ধানে শীষের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে আমাদের যশোর-৩ (সদর) আসনে ধানে শীষ প্রার্থী অমিতকে বিজয় করতে হবে। যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পক্ষে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির এই নেতা বলেন, ‘ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয়। তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, যশোর-৩ এ অমিত বিজয়ী হলে এলাকার উন্নয়ন, সড়ক, হাসপাতাল, মেডিকে কলেজ, স্কুল ব্যাপক ভাবে উন্নয়ন হবে। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমরা জনগণের পক্ষে কাজ করব। আমরা শপথ নেব ধানের শীষের জয় আমাদের জয়, তারেক রহমানের জয়, মরহুম তরিকুল ইসলামের রেখে যাওয়া স্বপ্নের বিজয়।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হৈবতপুর ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম। উপস্থিত ও বক্তব্যে রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-সভাপতি আক্কাস আলী, যুগ্ম সম্পাদক বুলবুল আহম্মেদ, জেলা কৃষক দল নেতা আসানুর রহমান মিয়া, ১নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, তারাপদ ঘোষ প্রমুখ।

