১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চট্টগ্রাম-২ প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার আলমগীর

প্রতিদিনের ডেস্ক:
ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস কাজল।এর আগে গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়