শামিম হোসেন, কুয়াদা
যশোর ৩ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অনিন্দ্র ইসলাম অমিতের এর পক্ষে রামনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রচার মিছিলটি কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়, মিছিলটি মণিরামপুর মেইন সড়ক সহ কুয়াদা বাজারে দক্ষিণ মাথায় সিরাজসিঙ্গার রাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রামনগন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান ডালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদস্য সচিব রাজু আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ মোল্লা, মোসলেম উদ্দিন যুবকদের সাবেক সহ- সভাপতি আখতারুজ্জামান টগর, যুবদলের সভাপতি লিটন সরদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আখতারুজ্জামান শান্তি আলতাব হোসেন সরদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, সদস্য সচিব কৃষ্ণ পদ বিশ্বাস, ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাজান হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডাঃ আলাউদ্দিন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল সরদারসহ রামনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন রামনগর ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মী ও সমর্থকদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অনিন্দ্র ইসলাম অমিতকে বিজয়ী করার আহ্বান জানান।

