৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি ক্ষমতায় গেলে এলাকার মানুষের উন্নয়নে কোজ করবো : নুরুজ্জামান লিটন

আনিছুর রহমান, বেনাপোল
যশোর-১ শার্শা আসনের বিএনপি দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, আমরা ১৭ বছর পর একটি নির্বাচন পেয়েছি। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। আমাদের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে চরম অন্যায় করেছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার। আগামী ১২ তারিখে সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।দল আমার ওপর যে আস্থা রেখেছে বিএনপি এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশনায়ক তারেক রহমান, আমার ওপর আস্থা রেখেছেন নিশ্চিত ভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব।’ এদেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা যা করার দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষ আপনারা যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন আমি সংসদে আমার এলাকার মানুষের পক্ষে আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাদের সব কিছুর উন্নতির জন্য। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন এর হাইস্কুলে এক পথ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নুরুজ্জামান লিটন বলেন, আমাদের নেতা তারেক রহমান এর ছোট ভাইকে নির্যাতন করেছে।এরপর সে মারা যায়। আমাদের চাওয়া পাওয়া ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। কিন্তু আমাদের ভোট ওই ফ্যাসিষ্ট সরকার ডাকাতি করেছে। মানুষ চায় ঝামেলাহীন ভাবে ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে এবং যোগ্যতা অনুযায়ী নিজের কাজ করার নিশ্চয়তা পেতে। নিজের নিরাপত্তার পাশাপাশি এসব নিশ্চয়তাই আজ দেশের মানুষের প্রধান প্রত্যাশা। বিএনপি মতায় গেলে তা নিশ্চিত করা হবে।আমরা মায়েদের হাতে একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে কিছু সহযোগিতা দেয়া হবে। আমরা বলেছি সরকার থেকে মাসিক কিছু সহযোগিতা দেয়া হবে, যাতে পরিবারগুলো উপকৃত হয়। আমরা এই কাজটি বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, যুদ্ধাপরাধি জামাত ইসলাম আজ বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যা বানোয়াট কথা দিয়ে বোঝানের চেষ্টা করছে। এই দেশ বিরোধীদের থেকে সকলে দুরে থাকবেন। আপনারা দেখছেন ইসলামের দোহায় দিয়ে পরকালের ভয় দেখিয়ে এবং দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশত যাওয়া যাবে এরকম মিথ্যা কথা বলে সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছে জামাত ইসলাম নামের সংগঠনটি। ওদের নেতা গোলাম আযমকে যদি জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিকত্ব না দিত আপনারা বলেন ওদের অবস্থান আজ কোথায় থাকত। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার ম্যান্ডেট দিতে পারেন একমাত্র আপনারা। এসময় উপস্তিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, সিনিয়ার সহ-সভাপতি মহাসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা শামছুর রহমান, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের, ইকরামুল কদর বাবলু সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়