৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশনি সংসদীয় আসনের ধানের শীষসের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ উপজেলার ফুলতলা এলাকা থেকে শুরু করে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। মাগরিবের নামাজের সময় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের কালিগঞ্জ থানা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জি এম মিজানুর রহমান (বাবলু)-এর পরিচালনায় এবং উপজেলা সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার-এর সার্বিক সঞ্চালনায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, তারিক ইকবাল (অপু), অ্যাডভোকেট তোহা কালাম (হিরা), অ্যাডভোকেট সরদার সাঈফ, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পীসহ অন্যান আইনজীবীআমি তো ঘুরিয়ে দিচ্ছে উপস্থিত ছিলেন । এর আগে, একই দিন (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে একটি নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশগ্রহণকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, আইনজীবী সমাজ সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়