অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় মিষ্টি-দইয়ের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি ) দুপুরে নওয়াপাড়া কাচা বাজার সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘ মিষ্টি-দইয়ের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় বিসমিল্লাহ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আর বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর)শরীফ মো. আব্দুল মতিন ও অভয়নগর থানা পুলিশের একটি দল।

