২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবহেলিত মনিরামপুরের উন্নয়নে কলস প্রতীকে ভোট দিন : শহীদ ইকবাল

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, অবহেলিত এই এলাকার সার্বিক উন্নয়নে কলস প্রতীকে ভোট দিন। তিনি বলেন- কলস প্রতীকে ভোট দিয়ে মনিরামপুরে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন যেএলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন।‌ জনগণের মনোনীত এমপি প্রার্থী শহীদ ইকবাল হোসেন মনিরামপুরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে এলাকার জলাবদ্ধতার সমাধান বিভিন্ন প্রতিষ্ঠানের নতুনভবনসহ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে। আমি সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে মনিরামপুরকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এ সময় তাঁর সঙ্গে ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম‍্যান আলাউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম‍্যান মফিজুর রহমান মফিজ, বিএনপির নেতা আলহাজ্ব কফিল উদ্দিন, শাহিনুর রহমান পান্না, আসাদুজ্জামান আসাদ, টগর হোসেন, আব্দুল আলীম, মাহাবুর রহমান, মাস্টার বাবুর রহমান, সাগর হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ‍্যাড: আসাদুজ্জামান আসাদ, যুবনেতা আবু সাউদ, হাবিবুর রহমান মধু, এডিসন, তুহিন মাহমুদ, আব্দুর রহিম সহ বিপুল সংখ্যক নারী-পুরুষ, নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলস মার্কার পক্ষে স্লোগান দেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়