২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চীনের বায়োটেক কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিদিনের ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলের একটি বায়োটেক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির শানসি প্রদেশে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই কারখানায় বিস্ফোরণের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়