৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভুলবশত ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন গ্রাহকদের কাছে, অতঃপর…

প্রতিদিনের ডেস্ক
দক্ষিণ কোরিয়ার একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ভুলবশত গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করে দেয়। এর ফলে অল্প সময়ের জন্য বহু গ্রাহক কোটিপতিতে পরিণত হন। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য দুই হাজার উন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে শুক্রবার প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রত্যেক গ্রাহকের হিসাবে দুই হাজার বিটকয়েন পাঠানো হয়। বিথাম্ব নামের ওই প্ল্যাটফর্মটি ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, ঘটনা দ্রুত শনাক্ত করার পর তারা ভুলভাবে পাঠানো প্রায় সব টোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ত্রুটি ধরা পড়ার ৩৫ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের জন্য লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, ভুলবশত পাঠানো ছয় লাখ ২০ হাজার বিটকয়েনের মধ্যে ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর শনিবার এক জরুরি বৈঠকে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফএসএস জানায়, তারা বিষয়টি পর্যালোচনা করবে। কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিথাম্ব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়