৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা

প্রতিদিনের ডেস্ক:
শীত এলেই বাজার ভরে ওঠে নানা রঙের তাজা সবজিতে। আর সেই তালিকায় বাঁধাকপি থাকে একেবারে সামনের সারিতে। সাধারণত তরকারি বা ভাজিতেই সীমাবদ্ধ থাকলেও, একটু ভিন্নভাবে রান্না করলে এই সবজিই হয়ে উঠতে পারে দারুণ মজাদার নাস্তা। বাঁধাকপির কোপ্তা ঠিক তেমনই একটি পদ। বাইরে ঝরঝরে, ভেতরে নরম ও স্বাদে ভরপুর। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে শীতের সবজির এই নতুন স্বাদ সহজেই মন কাড়বে। রইলো রেসিপি-
উপকরণ
বাঁধাকপি ২ কাপ (পাতলা কুচি করা)
আলু ১টি (সেদ্ধ করে মিহি ভর্তা করা)
পেঁয়াজ ২ টেবিল চামচ (কুচি করা)
কাঁচা মরিচ ২টি (কুচি করা)
আদাবাটা ১ চা-চামচ
লাল মরিচগুঁড়ো আধা চা-চামচ
হলুদ আধা চা-চামচ
ধনেগুঁড়ো আধা চা-চামচ
বেসন বা ময়দা ৩-৪ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেন প্রথমেই বাঁধাকপি কুচির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। এবার চেপে পানি ঝরিয়ে নিন। এরপর এতে সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদাবাটা, গুঁড়া মসলা, বেসন বা ময়দা দিয়ে মিশিয়ে নিন। ছোট গোল কোপ্তা আকারে গড়ে নিন। সবেশেষে ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মাজাদার কোপ্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়