প্রতিদিনের ডেস্ক:
৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।কয়েকটি কারণে আজ ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়নি কমিশন। এ অবস্থায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হতে পারে। জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৫০তম বিসিএসের প্রিলির ফল আজ প্রকাশিত হচ্ছে না। রোডম্যাপ অনুযায়ী আগামীকাল এ বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হবে। পিএসসি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও কমিশনের সদস্যরা ৫০তম বিসিএসের প্রিলির ফল নিয়ে সভায় বসেন। সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে পর্যালোচনা করে আজ ফল প্রকাশ না করার সিদ্ধান্ত হয়।গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হয়। এ বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। এছাড়া নন-ক্যাডারের পদ রয়েছে ৩৯৫টি।

