প্রতিদিনের ডেস্ক:
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জামায়াত-এনসিপির ১১ জোটের নেতারা।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তারা ইসি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।এ তথ্য জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত।এ সময় দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে।

