২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ভৈরব নদে কয়লা বোঝায় জাহাজডুবি

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে কয়লা বোঝাই এমভি আরাফাতের নুর নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজে ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক মূল্য এক কোটি ৩০ লক্ষ টাকা। গত সোমবার গভীর রাতে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ সূত্রে জানা গেছে, হাড়বাড়িয়া ফোর মোংলা থেকে সাউথ আফ্রিকা থেকে আমদানীকৃত ৮৫০ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি আরাফাতের নুর কার্গোতে বোঝাই করে গত ৩০ জানুয়ারি নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। গত সোমবার সন্ধ্যায় জাহাজটি উপজেলার মহাকাল এলাকার মীরবাড়ি ঘাটে এসে নোঙর করে। এরপর জাহাজের রশি ছিড়ে নদের মাঝখানে গিয়ে কাত হয়ে পড়ে। এতে কার্গোর হ্যাচে ও ইঞ্জিনে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে কার্গো জাহাজটির অর্ধেক নদের ভিতর তলিয়ে যায়। জাহাজের মাস্টার মো. দিদারুল কবির জানান, কয়লা বোঝাই জাহাজটি নিয়ে গত সোমবার সন্ধ্যায় মহাকাল মীরবাড়ি ঘাটে এসে নোঙর করি। এরপর জাহাজের রশি ছিড়ে ভাটায় পানিতে জাহাজের পিছনের অংশ বাঁকা হয়ে যায়। এরপর জাহাজের হ্যাচে ও ইঞ্জিনে পানি ঢুকতে শুরু করে । আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ রেদোয়ান কবির বলেন, কয়লা বোঝায় জাহাজটি নওয়াপাড়া মীরবাড়ি ঘাটে নোঙর করা অবস্থায় রশি ছিড়ে জাহাজের ভিতর পানি ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। জাহাজে ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক মূল্য এক কোটি ৩০ লক্ষ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়