৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সংসদের চেয়ে গণভোটে বেশি ভোট পড়া নিয়ে যা বললেন আলী রীয়াজ

প্রতিদিনের ডেস্ক:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, অনেকে শুধু গণভোটে ভোট দিয়েছেন বলে সংসদ নির্বাচনের চেয়ে এক ভাগ ভোট বেশি পড়েছে গণভোটে।শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।আলী রীয়াজ বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন। একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।তিনি বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবার উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা।আলী রীয়াজ আরও বলেন, সংস্কার এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। অঙ্গীকার অনুযায়ী রাজনৈতিক দলগুলো কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়