প্রতিদিনের ডেস্ক:
সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।২০২৫ সালের ১৮ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব সারওয়ার আলমকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়।সিনিয়র সহকারী সচিব থাকাকালে র্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রশংসা কুড়িয়েছিলেন সারওয়ার আলম। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়।বঞ্চিত কর্মকর্তা হিসেবে ২০২৪ সালে সরকারের পটপরিবর্তনের পর উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন সারওয়ার আলম।

