২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাত্র ১৩ ওভারেই জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা

প্রতিদিনের ডেস্ক
লক্ষ্য খুব বেশি বড় ছিল না। মাত্র ১২৩ রানে। আরব আমিরাতের বিপক্ষে এই লক্ষ্য পাড়ি দিতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে মাত্র ১৩.২ ওভার। ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারাতে হয়েছে প্রোটিয়াদের। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হন ডি কক। ২৮ রান করেন মারক্রাম। এরপর রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৬ বরে ৩০ রান করেন রায়ান রিকেলটন ও ২৫ বলে ৩৬ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ট্রিস্টান স্টাবস ৬ ও জ্যাসন স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৩৮ বরে ৪৫ রান করেন আলিশান শরাফু। ২২ রান করেন মোহাম্মদ ওয়াসিম। এই জয়ে ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট সংগ্রহ করে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়