১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালীগঞ্জে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জুম্মা চতুর্থ রমজান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজার শেষে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক সম্মাননা ও গার্ড অব অনার শেষে তাকে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল গাফফারের দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যের দল গার্ড অব ওনার প্রদান করেন। ঐ সময় সহকারী কমিশনার( ভূমি) মাইনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়