উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজে অভিজ্ঞ চক্ষ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু রুগীদের বিনা মূল্যে সেবা প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত খুলনার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল তিলক এর অভিজ্ঞ ডাক্তার সাগর হোসেন সহ সহযোগীদের মাধ্যমে প্রায় ৪ শ চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের মাঝে বিনা মূল্যে চশমা ও ঔষুধ প্রদান করা হয়। অপারেশন যোগ্য প্রায় ৭০ জন চক্ষু রোগীকে রোববার রাতেই খুলনার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল তিলকে অপারেশন করা হবে বলে সুত্রে জানায়। এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আশা রুগী আবুল হোসেন বলেন, ইতিপূর্বের সেবা ক্যাম্পের মাধ্যমে আমি চোখ অপারেশন করেছিলাম। তাতে চোখ অনেকটা ভালো হয়েছে। আবারও আসলাম চোখে পরে কোন সমস্যা হয় কিনা তার জন্য। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনা মুল্যে প্রায় দেড় বছর যাবৎ চালুয়াহাটি ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থ চক্ষু রোগীদের সেবা প্রদান করে আসছি। সেবা প্রদানকালে রোগীদের বিনা মৃল্যে চশমা ও ঔষুধ দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ২ হাজার চক্ষু রোগীকে সেবা দেওয়া হয়েছে এবং ৩ শ রোগীকে বিনা মূল্যে অপারেশন করা হয়েছে।

