১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শার্শা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস‍্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়