১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুর হাসপাতালের ডাক্তারদের সাথে অধ্যাপক মুক্তার আলী এমপির মতবিনিময়

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক মো: মোক্তার আলী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি কেশবপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সব রকম সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান। এছাড়া তিনি হাসপাতালে দালাল মুক্ত করার ঘোষণা দেন । এ সময় আরোও বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সমরেশ দত্ত, সিনিয়র গাইনি কনসার্টেন্ট আয়েশা আক্তার, ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার জহির, আব্দুল্লাহ আল মামুন, সৌমেন বিশ্বাস, নার্সিং সুপারভাইজার দীপ্তি কণা, স্বাস্থ্য সহকারী আনারুল, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, অ্যাম্বুলেন্স চালক লাভলু, সহ হাসপাতালের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। এ সময় আরো উপস্থিত ছিলেন জামাতের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাড. ওজিয়ার রহমান, জামাতের পৌর আমির জাকির হোসেন, ছাত্র শিবিরের খুলনা মহানগরের সাবেক সভাপতি ও ইবনে সিনার ম্যানেজার সাইদুর রহমান সাঈদ, জামাত নেতা কৃষিবিদ তাজামুল হক দিপু, জামাত নেতা তবিবর রহমান, পৌর যুব জামাতের সেক্রেটারি রেজাউল ইসলামসহ কেশবপুর উপজেলা জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়