১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ক্যাডার-নন ক্যাডার বৈষম্য দূরীকরণে যশোরে শিক্ষক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য দূরীকরণ,দ্রুত পে-প্রোটেকশন বাস্তবায়ন, পদোন্নতি ও বদলির দাবিতে যশোরে সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১১টা শহরের উপশহর৭নম্বর সেক্টরের স্বপ্নচারী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিক) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ বুল বুল কলি এবং খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক বিপ্লব কুমার সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার (অব.)।বক্তারা ক্যাডার ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দ্রুত নিরসন, পে-প্রোটেকশন কার্যকর করা, নিয়মিত পদোন্নতি এবং ন্যায্য বদলি নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। সভা শেষে দাবিসমূহ আদায়ে জেলা কমিটির কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কমিটি গঠন করা হয় বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের আয়োজন করে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিক)যশোর জেলা কমিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়