১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসিল্যান্ড অফিসের কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় সুকদেব ব্যানার্জি (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকুরিয়া চাপাকোনা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সুকদেব ব্যানার্জি চাপাকোনা গ্রামের মৃত বিষ্ণুপদ ব্যানার্জির ছেলে এবং মনিরামপুর এসিল্যান্ড অফিসের কর্মচারী। স্থানীয়রা জানান,তিনি হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। পথে ঢাকুরিয়া চাপাকোনা এলাকায় পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়